গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Birbhum তিলপাড়া ব্যারেজে শুভেন্দু, বালি পাচারে হুঁশিয়ারিও

    তিলপাড়া ব্যারেজে শুভেন্দু, বালি পাচারে হুঁশিয়ারিও

    0
    348
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বীরভূমে দলীয় কর্মসূচির মধ্যে ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে গিয়ে কার্যত হুমকি দিয়েছেন শুভেন্দু অধিকারি।

    অবৈধ বালি পাচারের অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী বলেছেন কিভাবে প্রকৃতিকে ধ্বংস করে লুঠ চলছে বীরভূমজুড়ে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে পরিণত করেছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর দাবি এই লুঠের পিছনে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। ২৫, ৭৫-র ভাগ বাটোয়ারা রয়েছে। এরপর সিউড়িতে অভিনন্দন যাত্রায় অংশ নেন তিনি। ভার্চুয়ালে সিউড়ি ওভার ব্রিজ এবং কুমারপুর রোড ওভারব্রিজ প্রকল্পের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

    সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এর আগে মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশ যদি সরে যায় তাহলে জনগণই সোজা করে দেবে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন কেষ্ট-কাজলের বাহিনী একটু ভদ্র হয়ে যান, না হলে এপ্রিল মাসের পর বদলও হবে, বদলাও হবে।