গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International বিমান মুখ থুবড়ে পড়ল বলিভিয়ার রাস্তায়! মৃত ১৫

    বিমান মুখ থুবড়ে পড়ল বলিভিয়ার রাস্তায়! মৃত ১৫

    0
    46
    ছবি সৌজন্যে : এক্স
    বলিভিয়ার রাজধানী লা-পেজ শহরের কাছে দুর্ঘটনা। বিমানবন্দরের সামনের রাস্তাতেই মুখ থুবড়ে পড়েছে সেনাবাহিনীর বিমান। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের।
    মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। লা পেজ লাগোয়া এল অল্টো শহরে শুক্রবার বিমান দুর্ঘটনা ঘটেছে। বলিভিয়ার সেনাবাহিনীর ওই বিমান দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে সদ্য ছাপা নোট নিয়ে বেরিয়েছিল। বিভিন্ন শহরে তা পৌঁছে দেওয়ার কথা ছিল। মনে করা হচ্ছে, অবতরণের সময়েই পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান।
    সংবাদসংস্থা জানিয়েছে, দুর্ঘটনার ফলে অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা বিমানের ভিতরে ছিলেন না রাস্তার উপরে থাকা গাড়িগুলিতে ছিলেন, এখনও স্পষ্ট নয়। অনেকে আহতও হয়েছেন।হাইওয়ের উপর মুখ থুবড়ে পড়ার পর দুমড়ে যাওয়া গাড়িগুলিকে সঙ্গে নিয়েই বেশ কিছু দূর এগিয়ে যায় বিমানটি। তত ক্ষণে তাতে আগুন ধরে গিয়েছে। এর পর রাস্তার পাশে একটি মাঠের উপর গিয়ে থামে ওই বিমান।