গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে রাঘবকে সরাল আপ!

    রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে রাঘবকে সরাল আপ!

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যসভায় ডেপুটি দলনেতার পদ থেকে সাংসদ রাঘব চড্ডাকে সরিয়ে দিয়েছে আপ। শুধু তা-ই নয়, ভাষণের জন্য তাঁকে দলের কোটা থেকে সময় বরাদ্দেরও প্রয়োজন নেই। এই মর্মে রাজ্যসভার সচিবালয়কে চিঠিও ধরিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল।
    একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা। সংবাদ সংস্থা জানিয়েছে, উচ্চকক্ষে ডেপুটি দলনেতা হিসাবে অশোক মিত্তলকে নিয়োগ করেছে আপ। সেই প্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয়, রাজ্যসভার সচিবালয়কে দেওয়া চিঠিতে সেই আর্জিও জানিয়েছে তারা। এই মুহূর্তে রাজ্যসভায় আপের সাংসদ সংখ্যা ১০। পাঞ্জাব থেকে সাত জন আর দিল্লি থেকে তিন জন।