গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Top News আসানসোলে রোড শো মোদীর, বরানগের রোড শোয়ে ক্ষোভ মমতার

    আসানসোলে রোড শো মোদীর, বরানগের রোড শোয়ে ক্ষোভ মমতার

    0
    69
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    রাজ্যের দুই প্রান্তে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো প্রত্যক্ষ করল জনতা। হেলিপ্যাড থেকে আসানসোলের সভায় যাওয়ার পথে রাস্তার দু’ধারে জনসমাগম থেকে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। অন্যদিকে সায়ন্তিকার বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বরানগরে পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডানলপ থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রায় পুলিশি অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন তিনি। ভোটপর্বে এখন পুলিশ প্রশাসন কমিশনের নিয়ন্ত্রণে। বাগুইআটির সভা থেকে কমিশনের নিয়ন্ত্রণাধীন পুলিশ প্রশাসনের ঢিলেঢালা নিরাপত্তার অভিযোগ তুলে সরব হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বরানগরে পুলিশের নিরাপত্তা ঢিলেঢালা ছিল। চার জায়গায় স্ট্যাম্পেড আটকেছেন। মহিলাদের তিনি টেনে তুলেছেন। তারপর এসেছেন।

    রাস্তায় লক্ষ লক্ষ লোক। কিন্তু পুলিশ সরু ফিনফিনে দড়ি নিয়ে দাঁড়িয়েছিল। আক্রমণ করে বলেছেন বিজেপির মিটিংয়ে বড় ব্যারিকেড হয়। একটা স্ট্যাম্পেড হলে তার দায় কে নিত প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।