গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইরান থাকুক না থাকুক তেল পরিবহন চলবে : ট্রাম্প 

    ইরান থাকুক না থাকুক তেল পরিবহন চলবে : ট্রাম্প 

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পাকিস্তানে শান্তিবৈঠক শুরুর আগেই হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলের উপর ইরানের শুল্ক আরোপ নিয়ে সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানিয়েছেন, ইরানের অস্তিত্ব থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহণ অব্যাহত থাকবে।
    সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট  ট্রাম্প অভিযোগ করেন যে, ইরান হরমুজ পরিচালনায় খুব খারাপ কাজ করছে। যে জলপথের মাধ্যমে বিশ্বের ২০ শতাংশ তেল পরিবাহিত হয়, সেখান থেকে জাহাজ চলাচল খুব শিগগিরই স্বাভাবিক হবে।
    পাশাপাশি তিনি আরও দাবি করেন, ইরান থাকুক বা না থাকুক, তেল পরিবহণ চলবে। যুদ্ধবিরতির শর্ত হিসাবে ইরান প্রাথমিক ভাবে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর সংযোগরক্ষাকারী হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের অবাধ যাতায়াতে সম্মতি দিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার তেহরান জানায়, হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। দু’সপ্তাহের সংঘর্ষবিরতি পর্বে দিনে ১৫টির বেশি জাহাজ ওই জলপথ দিয়ে যেতে দেওয়া হবে না এবং তার জন্য দিতে হবে শুল্ক। এর পরেই ফের প্রেসিডেন্ট ট্রাম্প সুর চড়িয়েছেন।