গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International বাংলাদেশের ২ ছাত্র সমন্বয়কের গাড়িতে ট্রাকের ধাক্কা

    বাংলাদেশের ২ ছাত্র সমন্বয়কের গাড়িতে ট্রাকের ধাক্কা

    0
    116
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    গাড়িতে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন বাংলাদেশের দুই ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। এই ঘটনায় ট্রাকের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।
    বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। সেখানে গিয়েছিলেন দুই ছাত্র সমন্বয়ক। সেখান থেকে ফেরার পথে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ের কাছে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। বরাত জোরে রক্ষা পান হাসনাত ও সারজিস। দুই সমন্বয়ককে ট্রাক চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ তুলেছেন কোটা সংস্কার আন্দোলনের মুখ্য আয়োজক আব্দুল হান্নান মাসুদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রাকচালক দাবি করেছেন, ময়মনসিং থেকে মালপত্র এনে কক্সবাজারে এসেছিলেন। এখানে মালপত্র নামান।
    কিন্তু, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।  দুর্ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।