
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবা শিবির সেবাশ্রয়কে থিম করে নৌকা ভাসল ডায়মণ্ড হারবারের গঙ্গায়। মঙ্গলবার নিজেই পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
অস্থায়ী জেটিতে মাটির তৈরি মানুষের দঙ্গল। আর নৌকার ওপর দাঁড় করানো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত নাড়ানোর একটি কাটআউট। শুধু নৌকা নয়। মডেল ক্যাম্পের দেওয়ালজুড়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় গঠিত ফুটবল ক্লাব ডায়মণ্ড হারবার এফসির লোগোও।
সেবাশ্রয়-র দ্বিতীয় পর্ব শুরু হয়েছে ডিসেম্বরে। নিজের লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভায় এক এক করে সম্পন্ন করে মঙ্গলবার গিয়েছিলেন ডায়মণ্ডহারবারে।






