গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata সিমলা স্ট্রিটে হোর্ডিংয়ে অভিষেক, তোপ শুভেন্দুর, পাল্টা শশী

    সিমলা স্ট্রিটে হোর্ডিংয়ে অভিষেক, তোপ শুভেন্দুর, পাল্টা শশী

    0
    57
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দ-র বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং ঘিরে বিতর্ক বেধেছে। হোর্ডিংয়ের সমালোচনায় সরব হয়েছে বিজেপি।
    অভিযোগ হোর্ডিংটিতে কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। স্বামীজির কোনও ছবি নেই। তাতে লেখা রয়েছে স্বাগতম যুবরাজ। বিষয়টি নিয়ে বিতর্ক বাধতে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন স্বামীজিই আসল যুবরাজা আর কেউ যুবরাজ নয়। এদের এত ঔদ্ধত্য কোথা থেকে আসে, প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। হোর্ডিং নিয়ে শশী পাঁজার পাল্টা দাবি জনপ্রিয় নেতাকে তাঁর অনুগামীরা বিভিন্ন চোখে দেখেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁকে যুবরাজ হিসেবে দেখেন।
    এতে কাউকে অপমান করার ব্যাপার নেই। এটা প্রিয় নেতার প্রতি মানুষের ভালবাসা।