গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports ‘নাইটহুড’ পাচ্ছেন অ্যান্ডারসন

    ‘নাইটহুড’ পাচ্ছেন অ্যান্ডারসন

    0
    106
    ছবি সৌজন্যে : এক্স

    জেমস অ্যান্ডারসন মাঠের পারফরম্যান্সে অনেক পুরস্কারই পেয়েছেন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় মাঠ থেকে পুরস্কার নেওয়ার সুযোগ নেই আর তার। তবে দু’ দশকের বেশি সময় ইংল্যান্ডের ক্রিকেটে অনবদ্য অবদান রাখায় দুর্দান্ত এক স্বীকৃতি জুটেছে তার।নাইটহুড পুরস্কার পেতে যাচ্ছেন অ্যান্ডারসন। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের লিস্টে কিংবদন্তি পেসারের নাম রয়েছে।

    তাই ক্রিকেটার পরিচয়ের বাইরে স্যার উপাধি পাচ্ছেন তিনি।২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে অবসর নেওয়ার সময় দীর্ঘ সংস্করণে পেস বোলারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ৪২ বছর বয়সী প্রাক্তন পেসার।২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের।দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে শচীন টেন্ডুলকারের ,২০০ টেস্ট-র পর দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ টেস্ট খেলেছেন তিনি। আর ১৯৪ ওয়ানডের বিপরীতে ১৯ টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডের ২৬৯ উইকেটের বিপরীতে সংক্ষিপ্ত সংস্করণে পেয়েছেন ১৮টি।

    এর আগে ২০১৬ সালে বাকিংহাম প্যালেসে প্রিন্স অব ওয়েলসের কাছ থেকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার ,ওবিই মেডেল পুরুস্কারও পেয়েছেন অ্যান্ডারসন।তার আগে নাইটহুড পেয়েছেন তারই এক সময়কার দুই সতীর্থ স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ড্রু স্ট্রাউসও। এ ছাড়া ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য আরো অনেকে এই সম্মানিত পুরস্কারে ভূষিত হয়েছেন।