
মুখ্যমন্ত্রীর ডিভিসি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণার পরেই ঝাড়খণ্ড বর্ডার সিল করল পুলিশ। এর জেরে বিপাকে পড়েছেন ট্রাক চালকরা। ঝাড়খণ্ডের দিক থেকে আসা একের পর এক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। এরজেরে ট্রাকের মধ্যে থাকা শাকসব্জি, ফল, কাঁচামাল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আর তাতে ক্ষোভে ফেটে পড়েছেন ট্রাক চালকরা। বৃহস্পতিবার রাতেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির ডুবুরডিবি চেকপোস্ট, কুলটির চিরকুন্ডা, চিত্তরঞ্জন বর্ডার সহ ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী বর্ডার সিল করে দেওয়া হয়েছে। সিল করা হয়েছে ঝাড়খণ্ড পুরুলিয়া সীমান্তও সিল করে দিয়েছে। শুক্রবার সকালে ডুবুরডিবি সীমান্তে পরিদর্শনে যান কুলটি বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তিনি ট্রাক ছেড়ে দেওয়ার দাবি করলে পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেধে যায়। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেছেন আর জি কর থেকে নজর ঘোরাতে মুখ্যমন্ত্রী এমনটা করেছেন।









