
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়, এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে রাষ্ট্রসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।
রাষ্ট্রসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।তিনি বলেছেন, রাষ্ট্রসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।এর আগে ঢাকায় রাষ্ট্রসংঘ উন্নয়ন কর্মসূচির,ইউএনডিপি-র প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়- এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে রাষ্ট্রসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিত, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যেকোনো নির্বাচনী সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানান হচ্ছে।









