
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের জামিনের আবেদন মঞ্জুর করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট।৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি।
১৩ মে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালত হেমন্ত সোরেনের জামিনের আবেদন খারিজ করেছিল। তার পরেই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। অবশেষে প্রায় পাঁচ মাস পরে জামিনে মুক্তি পেতে চলেছেন জেলবন্দি হেমন্ত সোরেন।গ্রেফতারির আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন তিনি। ইডির গ্রেফতারিকে বেআইনি বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টে আগেই আবেদন জানিয়েছিলেন হেমন্ত সোরেন। কিন্তু সেই মামলা ২২ মে প্রত্যাহার করে নেন তাঁর আইনজীবীরা।









