
আবারও বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। পাশাপাশি তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আরও ১৬ জন সব মিলিয়ে মোট ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জজ মহম্মদ জাকির হোসেন গালিব এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। জানা গিয়েছে, প্লট বা জমি বরাদ্দ করা নিয়ে হাসিনা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে মামলা রুজু করেছিল বাংলাদেশের দুর্নীতিদমন কমিশন।
সেই মামলাতেই এদিন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এদিন যে মামলার প্রেক্ষিতে পদক্ষেপ করা হয়, তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।






