গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment পরীমণির নতুন ঠিকানা হাসপাতাল 

    পরীমণির নতুন ঠিকানা হাসপাতাল 

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ছেলে অসুস্থ,সেই খবর আগে দিয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী পরীমণি।এবার খবর,ছেলের সঙ্গে সঙ্গে অসুস্থ নায়িকাও।

    দু দিন আগে রাতে তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।ছেলের সঙ্গেই হাসপাতালে রয়েছেন তিনি। ঘন্টায় ঘণ্টায় তাঁকে নেবুলাইজ়ার নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।রিপোর্ট অনুযায়ী, খুব বাড়াবাড়ি হওয়ায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।এখন শ্বাসকষ্টের সমস্যা মিটলেও গায়ে জ্বর রয়েছে তাঁর।সেইসঙ্গে সারা শরীরে ব্যথাও রয়েছে। তাই এখনই অভিনেত্রী পরীমণি হয়তো ছাড়া নাও পেতে পারেন বলে হাসপাতাল সূত্রের খবর। এর আগে ১০ অগস্ট ছেলের জন্মদিন ধুমধাম করে পালন করেছিলেন নায়িকা। তার পর থেকে একের পর এক ঝড় বয়ে চলেছে তাঁর উপর দিয়ে।ফেসবুকের পাতায় পরীমণি লিখেছেন,এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক! বিস্তারিত আসছে। দু’দিন আগে প্রকাশ্যে নিজের বিরক্তি উগরে দিয়েছিলেন বাংলাদেশের বহু-আলোচিত নায়িকা পরীমণি। কারণ,ছেলের জন্মদিনের ভিডিয়ো নিয়ে একের পর এক নেতিবাচক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সব নেতিবাচক মন্তব্য পড়ে আর নিজেকে ঠিক রাখতে পারেননি অভিনেত্রী পরীমণি।প্রতিক্রিয়ায় তখন পরী লেখেন, একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে এটা করতে চেয়েছিলেন। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো এসে রিল ভিডিয়ো তৈরি করেছে। তোমরা আজীবন খারাপই থাকবে। তোমরা ভাইরাল হতে চাও, জুতোর বাড়ি মেরে ভাইরাল করব।

    এরপরেই ব্যক্তিগত কিছু কারণের জন্য সোশ্যাল মিডিয়া থেকে দূরে পরীমণি। নিজের দুই সন্তানকে নিয়ে আপাতত শান্তিতে থাকতে চান বলে জানিয়েছেন অভিনেত্রী পরীমণি।