
সোমনাথ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলমন্ত্রীকে রিলমন্ত্রী বলে কটাক্ষ করেছে কংগ্রেস। জানা গিয়েছে, ট্রেনটি জব্বলপুর থেকে ছাড়ার পর মাত্র ২০০ মিটার দূরে ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে গিয়েছে।
ঠিক মাঝের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে ট্রেনের গতি কম থাকায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শনিবারের এই ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণবকে কটাক্ষ করে কংগ্রেস এক্সপোস্টে লিখেছে, জব্বলপুরে একটি ছোট ঘটনা ঘটেছে। ইন্সটার জন্য একটি রিল তৈরির কথাও বলেছে। ট্রেনের ২টি কামরা লাইনচ্যুত হওয়ার পরেই যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন আধিকারিকরা। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরপর বেশ কয়েটি রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে রেলকে।









