
বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে যুবরাজ সিং, রবিন উথাপ্পা সোনু সুদেরও। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় একটি প্রভিশন অ্যাটাচমেন্ট অর্ডার জারি করে ইডি এই পদক্ষেপ করেছে।
বাজেয়াপ্ত সম্পত্তিগুলো অপরাধলব্ধ আয় বা প্রসিড অফ ক্রাইমের অংশ। যা বেটিং অ্যাপ-র অংশ। ইডি সূত্রে খবর অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর ৫৯ লাখ টাকা, অঙ্কুশ হাজরার প্রায় ৪৭ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একই মামলায় বলিউড অভিনেতা সোনু সুদের ১ কোটি টাকা, ক্রিকেটার যুবরাজ সিংয়ের প্রায় দেড় কোটি এবং রবিন উত্থাপ্পার ৮ লাখের বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি অভিনেত্রী নেহা শর্মার ১ কোটি ২৬ লাখ টাকা এবং মডেল উর্বশী রাউতেলার মায়ের ২ কোটিরও বেশি টাকার সম্পত্তি ইডির তালিকায় রয়েছে।
জানা গিয়েছে ২০০৭-এ প্রতিষ্ঠিত ১এক্সবেট একটি আন্তর্জাতিক বেটিং সংস্থাটির লাইসেন্স রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কুরসাও-এ এবং রেজিস্ট্রেশন সাইপ্রাসে। ভারতে ২০২৩-এ তথ্যপ্রযুক্তি আইনে নিষিদ্ধ করা হয়। তারপরেও ভারতে এই প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছে।







