
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন অনেক জেলাতেই খাতাই খুলতে পারবে না তৃণমূল। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপি গোল্লা পাবে।
হাওড়ার সভা থেকে কার্যত হুঙ্কার দিয়ে তৃণমূল নেত্রী বলেছেন প্রথম দফায় বিজেপি অনেক সিটে হারবে। অর্ধেক আসনও পাবে না। আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুরে, মালদা, মুর্শিদাবাদে গোল্লা পাবে। নরেন্দ্র মোদী, অমিত শাহকে আক্রমণ করে বলেছেন এত গর্জন করছেন এর ফল কি হতে পারে আগেও সবাই দেখেছে। খোঁচা দিয়ে বলেছেন ৪ তারিখ রেজাল্ট বেরনোর পর জ্বলবেন, আর লুচির মত ফুলবেন।
তৃণমূলের যে মাইনাস জায়গাগুলো ছিল সেগুলোতে প্রথম দফায় এগিয়ে গিয়েছে। এমন অবস্থা যে প্রশাসনের সবাইকে নিয়ে অমিত শাহকে মিটিং করতে হচ্ছে।






