
শীতের শুরুতে সর্দি-কাশি যেন নিত্যসঙ্গী। ভাইরাসজনিত এই সমস্যায় অনেকেই ঘরোয়া উপায় খোঁজেন বলা হয় এমন সময় কালোজিরা হতে পারে দারুণ কার্যকর একটি প্রাকৃতিক উপাদান।
ছোট ছোট কালো দানার ভেতরে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অসাধারণ গুণ, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, কালোজিরায় রয়েছে থাইমোকুইনন নামক উপাদান, যা সর্দি-কাশি, গলা ব্যথা, নাক বন্ধ হওয়া, কফ জমে থাকাসহ নানা উপশমে কার্যকর ভূমিকা রাখতে পারে।এই অবস্থায়,কালোজিরা ভেজানো জল পান করতে পারেন। এক গ্লাস গরম জলেতে ১ চা-চামচ কালোজিরা ভিজিয়ে রাখুন। ১৫-২০ মিনিট পরে ঐ জল কুসুম গরম অবস্থায় পান করুন। নাক বন্ধ ভাব, গলা খুসখুস ও সর্দি কমাতে সাহায্য করে।আবার,কালোজিরার ভাপ নেওয়া যেতে পারে।সেক্ষেত্রে,এক বাটি গরম জলেতে ১ চিমটি কালোজিরা মিশিয়ে নিন। মাথায় তোয়ালে দিয়ে ৫-৭ মিনিট ভাপ নিন। শ্বাসনালী পরিষ্কার হয়, কাশি ও কফ কমে।কালোজিরা-মধুর মিশ্রণ খেতে পারেন।১ চা-চামচ কালোজিরা গুঁড়ো ও ১ চা-চামচ মধু মিশিয়ে নিন। প্রতিদিন সকালে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কাশি কমে যায়।কালোজিরা চা পান করাও ভালো।সেক্ষেত্রে সাধারণ চায়ের সঙ্গে ১/২ চা-চামচ কালোজিরা যোগ করুন। গরম অবস্থায় চা পান করলে গলা ব্যথা কমে এবং শরীর গরম থাকে।কালোজিরার তেলও আছে। গরম জলেতে কয়েক ফোঁটা কালোজিরার তেল দিয়ে ভাপ নিন।
অথবা বুকে ও গলায় হালকা মালিশ করলে আরাম পাওয়া যায়।তবে যাদের অ্যালার্জি, অ্যাজমা বা দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট রয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঘরোয়া পদ্ধতি অনুসরণ না করাই ভালো।









