
ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিজেপি কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্ত্রী সহ ১ জনকে। বাড়ি লাগোয়া এলাকায়, বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৩৭-র কিশোর দাস। বাড়ি দিঘিরপাড়-বকুলতলা পঞ্চায়েত এলাকায়। ওই পঞ্চায়েতেরই ২১৬ নম্বর বুথের সহ-সভাপতি ছিলেন তিনি। এই ঘটনায় নিহতের স্ত্রী ও এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করা হয়েছে। এ প্রসঙ্গে সুন্দরবনের পুলিশ সুপারের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে তাঁকে। পরিবারের দাবি, সোমবার রাতে, কিশোর দাসকে ডেকে পাঠায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি। এর কিছুক্ষণ পর, বাড়ি লাগোয়া এলাকাতেই কিশোর দাসের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে নিহতের বাড়িতে যান রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা। তাঁর অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, এই ঘটনা রাজনৈতিক নয়, ব্যক্তিগত।







