
এবার কলকাতায় বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ১০৯ নম্বর ওয়ার্ডে ১১০ নম্বর পাটের বিএলও-র দেহ পূর্ব যাদবপুরের অহল্যানগরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে।
বাথরুম থেকে অশোক দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ করেছেন মৃত বিএলও-র স্ত্রীর। কীভাবে মৃত্যু, তদন্ত করতে হবে দাবি করেছেন মৃতের দিদি। বাড়িতে তৃণমূলের লোকজন আসত দাবি করেছেন বিএলও-র দিদি।
পাড়ার মধ্যে চাপ দেওয়া হচ্ছিল অভিযোগ করেছে পরিবার। এদিকে পরপর বিএলও-র মৃত্যুর প্রতিবাদে সিইও দফতরে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূলপন্থী বিএলওরা।









