
বীরভূমের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার তণমূল নেতা আলেফ শেখ এর বাড়ি লক্ষ্য করে একাধিক বোমাবাজির অভিযোগ উঠেছে। তবে কে বা কারা বোমাবাজি করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
কয়েকদিন আগেই কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ মহসুদ্দিন এর বাড়িতেও বোমা মারার অভিযোগ উঠেছিল। সেই পাড়াতেই বাড়ি আলেফ শেখের।
সবথেকে আকর্ষণীয় বিষয় আলেফ শেখ কাজল শেখ ঘনিষ্ঠ, অন্যদিকে উপপ্রধান মহসুদ্দিন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলে স্থানীয়দের দাবি। তৃণমূল নেতাদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।







