গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment অভিনয় ছাড়ছেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট

    অভিনয় ছাড়ছেন অস্কারজয়ী কেট ব্ল্যানচেট

    0
    125
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    হলিউডের শক্তিমান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। হলিউডের অস্কারজয়ী তারকা এমন একজন অভিনেত্রী যিনি পর্দায় এলে মুগ্ধ চোখে দেখেন দর্শকরা।

    এ অভিনেত্রীর ফ্যান ফলোয়ারের সংখ্যাও অনেক। তবে হঠাৎ করেই অভিনয় ছেড়ে অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কেট ব্ল্যানচেট।সাক্ষাৎকারে ব্ল্যানচেট বলেছেন, যখনই বলেন অভিনয় ছেড়ে দেবেন, তখন তাঁর পরিবারের লোকজন তা বিশ্বাস করতে চান না। কিন্তু এখন তিনি অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে সিরিয়াস। এটি ছাড়াও জীবনে অভিনেত্রী কেট ব্ল্যানচেট অনেক কিছু করতে চান।এছাড়া বর্তমানে তার তিনটি সিনেমার প্রযোজনা চলছে।সেগুলো হলো জিম জারমুশের ফাদার, মাদার, সিস্টার,ব্রাদার যা এই বছরের শেষের দিকে মুক্তি পাবে, সায়েন্স ফিকশন কমেডি আলফা গ্যাং এবং বেন স্টিলারের দ্য চ্যাম্পিয়নস।

    তারপরও তিনি জোর দিয়ে বলেছেন,এবার তার অবসরের পরিকল্পনা গুরুতর।উল্লেখ্য,দু’বারের অস্কারজয়ী অভিনেত্রী রাষ্ট্রসংঘের হয়ে কাজ করেন, একটি অত্যন্ত সমৃদ্ধ প্রযোজনা সংস্থা পরিচালনা করছেন।