
বাংলাদেশের ষ্টার নায়িকা পরীমনি সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব। প্রায়ই নানা মুহূর্ত ফ্যানদের সঙ্গে শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম নয়। সোমবার সকালে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরীমনি। সিম্পল, ফিটিং আউটফিটেই ধরা দিয়েছেন নায়িকা।
পরনে সবুজ টি শার্ট,নানা পোজ দিয়ে সেলফিতে নিজেকে মেলে ধরেছেন তিনি, সঙ্গে ক্যাপশনে জুড়ে দিয়েছেন,সকাল সকাল।ছবিগুলো প্রকাশ্যে আসতেই অভিনেত্রীকে দিন শুরুর শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। বাংলাদেশের ষ্টার নায়িকার স্বভাবসুলভ এত সুন্দর রূপ যেন ফ্যান ফলোয়ারদের মনে নাড়া দেয়, মোহনীয় রূপে সবাই বেশ প্রশংসা করলেও সেখানে কোনো নেতিবাচক মন্তব্য পাওয়া যায়নি।ধারণা করা যাচ্ছে, এই মুহূর্তে একমাত্র ছেলে পূণ্যকে নিয়ে কক্সবাজারে রয়েছেন নায়িকা পরীমনি।
সেখান থেকে সকালে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যা দেখে স্পষ্ট, অবকাশ যাপনে সমুদ্রের পাড়ে পরী। সেখান থেকে ছেলে পূণ্য ও সহকর্মীদের নিয়ে নানা মুহূর্তও শেয়ার করে নেন নায়িকা।









