
শরৎ আকাশের নীল গগনে, মা এসেছে দুর্গা অঙ্গনে। মহাসপ্তমীর সকালে নিজের লেখা এবং সুর করা গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর লেখা গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ভিডিও দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন পুজোর উদ্বোধনের মূহূর্ত।
তার সঙ্গে নীল আকাশ তার সঙ্গে কাশফুলের অপরূপ জঙ্গল। বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে গানটি গাইছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর লেখায় সপ্তমীর সকালে দেবী দুর্গাকে বরণ করেছেন।







