গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad মন্ত্রী সিদ্দিকল্লার কনভয়ের ধাক্কায় জখম শিশু, ধুন্ধুমার রেজিনগর

    মন্ত্রী সিদ্দিকল্লার কনভয়ের ধাক্কায় জখম শিশু, ধুন্ধুমার রেজিনগর

    0
    154
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির কনভয়ের ধাক্কায় শিশুর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুর এলাকা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বেজিনগর থেকে সবঙ্গিপুর যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

    বিক্ষোভ চলার সময় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি যে মাদ্রাসায় উপস্থিত ছিলেন সেখানেও তালা দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে রেজিনগর থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হাওড়ার জগৎবল্লভপুরের পাতিয়ালে দুর্ঘটনায় মত্যু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীর। তৌহিদ মিদ্দে নামে ওই পরীক্ষার্থী শুক্রবার দুপুরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বন্ধুদের সঙ্গে বাইকে করে ফিরছিল। তখনই একটি বাইক অন্য বাইকে ধাক্কা মারে। তখনই ছিটকে পড়ে গুরুতর গুরুতর জখম হন তৌহিদ। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার সকালে মৃত্যু হয় তৌহিদের।

    এরইমধ্যে বাসের টায়ার ফেটে দুর্ঘটনার কবলে পড়ে দিঘাগামী যাত্রিবাহী বাস। ঘটনায় মৃত্যু হয়েছে পথচারী মহিলার। আহত হয়েছেন ১৫ জন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।