গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk শ্রীলঙ্কার ক্রিকেটে পদত্যাগের হিড়িক

    শ্রীলঙ্কার ক্রিকেটে পদত্যাগের হিড়িক

    0
    684
    Hiridan resigns from Sri Lankan cricket
    Hiridan resigns from Sri Lankan cricket

    ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। পদত্যাগ করেছেন দলটির পরামর্শক মাহেলা জয়াবর্ধনে।

    কিংবদন্তি জয়াবর্ধনের সরে দাঁড়ানোর ১২ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধান কোচ ক্রিস সিলভারউড। শ্রীলঙ্কা ক্রিকেট,এসএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলভারউডের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে।যদিও বোর্ড জানিয়েছে,ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কায় আর থাকতে চান না ৪৯ বছর বয়সী ইংলিশ কোচ ক্রিস সিলভারউড।  সিলভারউডের পদত্যাগের ঘোষণায় তাঁর বক্তব্য এভাবে প্রকাশ করেছে এসএলসি।বলা হয়েছে,একজন আন্তর্জাতিক কোচ হওয়া মানে প্রিয়জনদের কাছ থেকে দীর্ঘ সময় দূরে থাকা। পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছেন যে, তাঁর বাড়িতে ফেরার সময় এসেছে। পরিবারের সঙ্গে দারুণ কিছু সময় কাটাতে চান।উল্লেখ্য,২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কার প্রধান কোচ হন সিলভারউড। সে বছর শ্রীলঙ্কার টালমাটাল অর্থনৈতিক অবস্থার মধ্যে তাঁর অধীনেই মেন্ডিস-শানাকারা এশিয়া কাপ জেতে সবাইকে চমকে দেয়। গত বছরও ঘরের মাঠে এশিয়া কাপের ফাইনাল খেলে। এ ছাড়া দেশে ও বিদেশে একাধিক দ্বিপক্ষীয় সিরিজ জেতে। এসবের মধ্যে উল্লেখযোগ্য ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ও বাংলাদেশের মাটিতে দুটি টেস্ট সিরিজ জয়।