গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের প্রতি নরম: সেলিম

    কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের প্রতি নরম: সেলিম

    0
    54
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রদেশ কংগ্রেসের বর্তমান নেতৃত্বের অবস্থান তৃণমূলের প্রতি কিছুটা নরম। ছাব্বিশের নির্বাচনে ২৯৪ আসনে একলা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন মহম্মদ সেলিম।
    তিনি বলেছেন ২০১৬, ২০২১ এবং ২০২৪-র সমঝোতাকে বামেরা কখনই জোট মনে করেনি, ওটা ছিল কেবল আসন সমঝোতা। গত এক দুই বছরে বাম-কংগ্রেস কোনও যৌথ আন্দোলন করেনি। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির কথাবার্তায় তৃণমূলের প্রতি গ্রহণযোগ্যতা প্রকাশ পাচ্ছে বলে দাবি করেছেন মহম্মদ সেলিম। কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার পর বামেরাও যে আর হাত শিবিরের দিকে তাকিয়ে নেই, তাও পরিষ্কার করে দিয়েছেন রাজ্য সম্পাদক। তিনি জানিয়েছেন বিজেপি, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে বিকল্প পথ তৈরি করাই এখন বামেদের লক্ষ্য বলে জানিয়েছেন। একইসঙ্গে বামফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বাদানুবাদের প্রসঙ্গ কার্যত এড়িয়ে গিয়েছেন তিনি। দাবি করেছেন এগুলো সব মিডিয়া ইভেন্ট। বামফ্রন্ট অটুট রয়েছে। আসন সমঝোতা নিয়ে বৈঠক চলছে। এদিকে একা লড়াইয়ের সিদ্ধান্তে অধীর চৌধুরি বলেছেন ২০২৬-য় প্রদেশ কংগ্রেস থাকাকালীন বামেদের সঙ্গে জোট করে লড়াই করেছিলেন। ভোটের পর কংগ্রেস বিরোধী দলের তকমা পায়।
    এখন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, অবজার্ভাররা মনে করেছেন বর্তমান পরিস্থিতিতে একলা লড়াইয়ে কংগ্রেস লাভবান হবে। তাই কংগ্রেস নেতৃত্বের দাবি তিনিও মেনে নিয়েছেন।