গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National আসন অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেস

    আসন অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেস

    0
    10
    ছবি সৌজন্যে : এক্স
    সংসদে এবং বিধানসভা ও বিধান পরিষদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ আসন অপরিবর্তিত রেখে করার পক্ষে সওয়াল করেছেন  কংগ্রেসের তরফে অসমের সাংসদ গৌরব গগৈ।
    লোকসভায় বিলের বিরোধিতা করে গৌরব গগৈ প্রশ্ন তুলেছেন, কোন‌ মানদণ্ডে সরকার লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়াতে চাইছে? তাঁর অভিযোগ, মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলে কেন্দ্রীয় সরকার আসলে বিজেপির ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতে চাইছে।  এদিকে পূর্ব ঘোষণা মতো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন লোকসভায় বিতর্ক শুরু হওয়া মাত্র ডিলিমিটেশন বিলের কপি পুড়িয়ে প্রতিবাদ করেছেন। বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রীর স্ট্যালিন নামাক্কাল জেলায় গিয়েছেন।
    প্রচার থামিয়ে বিলের কপি পুড়িয়ে স্ট্যালিন অভিযোগ করেছেন, তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলিকে ডিলিমিটেশন বিলে বঞ্চনা করা হয়েছে। দক্ষিণের রাজ্যগুলির আসন সংখ্যা যথেষ্ট বাড়ছে না।