
চাকরিপ্রার্থীদের আন্দোলনের মুখ রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ ঘোষকে মহিলা ঘটিত অভিযোগে বহিষ্কার করল সিপিএম।
শুক্রবার দলের রাজ্য কমিটির বৈঠকের শেষদিনে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই তরুণ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। বেলঘরিয়ার এক তরুণী সিপিএম কর্মী অভিযোগ করেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন ওই নেতা। অভিযোগকারিণীর মা-বাবাও সিপিএম সদস্য। আরও একাধিক তরুণী রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিতের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বলে খবর। ইন্দ্রজিৎ ভাঙড়ের ভূমিপুত্র হলেও রাজনৈতিক কর্মকাণ্ড ছিল কলকাতাতেই।
এসএফআই, ডিওয়াইএফআইয়ের পর সিটুর নেতা হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের আন্দোলনের ইন্দ্রজিৎ সিপিএমের মুখ হিসেবে আন্দোলনে থাকতেন।







