গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports আল নাসরের পর নতুন গন্তব্যে রোনালদো?

    আল নাসরের পর নতুন গন্তব্যে রোনালদো?

    0
    139
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    তিন বছর সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলেছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই তিন বছরে নাসরের হয়ে ৮৩ ম্যাচ খেলে করেছেন ৭৪ গোল। করিয়েছেন আরও ১৮টি।

    এবার কি তাহলে সৌদি পর্বের সমাপ্তি ঘটছে রোনালদোর? আর কি সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলবেন না তিনি? মূলতঃ ২০২৫ সালেই শেষ হযে যাবে রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তির মেয়াদ।এদিকে চুক্তি বাড়ানোর বিষয়ে সৌদি ক্লাবটির পক্ষ থেকে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সুতরাং, ধরেই নেওয়া যায় চলতি সিজনই সৌদিতে আছেন তিনি। এরপর কী করবেন, সে কথা জানিয়েছেন পর্তুগিজ ফুটবলার।চুক্তির মেয়াদ শেষ হতে চললেও রোনালদো নিজে আল নাসরকে ছাড়তে চাইচ্ছেন না। তিনি চান, চুক্তির মেয়াদ বাড়াতে। এর বড় কারণ, তার পরিবার। স্ত্রী জর্জিনা ও সন্তানদের সৌদি আরবে থাকতে ভাল লাগছে। এ কারণে মরুর দেশটি ছাড়তে চান না সিআর সেভেন।রোনালদোর আশা, গত তিন বছর তিনি যেভাবে খেলেছেন তাতে সৌদি ক্লাবটি তার চুক্তি বাড়াতে আগ্রহী হবে।সে কারণেই হয়তো নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন পর্তুগালের ফুটবলার।উল্লেখ্য,ইংল্যান্ড, স্পেন, ইতালির মতো দেশে খেলার পর সৌদিতে যান রোনালদো। সেখানে ভাল খেললেও আগের মতো সাফল্য নেই। আল নাসরকে এখনও পর্যন্ত একটি চ্যাম্পিয়নশিপও উপহার দিতে পারেননি।যদিও লড়াই ছাড়তে চান না তিনি। রোনালদো বলেছেন,আল হিলাল, আল ইত্তিহাদের মতো দলের বিরুদ্ধে খেলা কঠিন, কিন্তু লড়াই করছেন। হাল ছাড়ছেন না। কয়েকটা ফাইনালে হারতে হয়েছে। ভবিষ্যতে জিতবেন। রোনালদো বলেছেন,তিনি পেশাদার ফুটবলার। তাই ক্লাবকে সম্মান করেন। ক্লাবের হয়ে নিজের সেরাটা দেন। ভবিষ্যতেও দেবেন। আল নাসেরকে আরও ট্রফি জেতাবেন।