গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সাইবার অপরাধ, কাশ্মীরে ২২ জায়গায় অভিযান

    সাইবার অপরাধ, কাশ্মীরে ২২ জায়গায় অভিযান

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স

    সাইবার অপরাধের মাধ্যমে সন্ত্রাসবাদীদের তহবিলে টাকা জমা হচ্ছে। এই নির্দিষ্ট খবর পেয়ে বুধবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের ২২টি জায়গায় একযোগে তল্লাশি শুরু হয়েছে।

    এই অভিযানে নেমেছে কাউন্টার ইনটেলিজেন্স কাশ্মীর। সূত্রের খবর, শ্রীনগর, বাদগাম, শোপিয়ান, কুলগাম-সহ কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় জুড়ে তল্লাশি চলছে। জানা যায়, সাইবার জালিয়াতি এবং সন্ত্রাসবাদে অর্থায়নে ইন্ধন যোগানো এই ধরনের অ্যাকাউন্টগুলির উপর পুলিশ কঠোর পদক্ষেপ নেওয়ার সঙ্গেই কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর সন্দেহাতীত অ্যাকাউন্টগুলির উপর ব্যাপক অভিযান শুরু করেছে।