গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন দর্শন রাভাল

    গার্লফ্রেন্ডকেই বিয়ে করলেন দর্শন রাভাল

    0
    356
    ছবি সৌজন্যে :ফেসবুক

    জনপ্রিয় গায়ক দর্শন রাভাল বসেছেন বিয়ের পিঁড়িতে।বিয়ে করেছেন তারই গার্লফ্রেন্ড ধারাল সুরেলিয়াকে। বিয়ের খবরটি গায়ক নিজেই নিশ্চিত করেছেন।

    সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে বিয়ের খবর নিশ্চিত করেছেন তিনি।দর্শন একাধারে গায়ক, সুরকার এবং গীতিকার।ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে দর্শন ক্যাপশন লিখেছেন, আজীবনের সেরা বন্ধু। যেখানে স্ত্রীর সঙ্গে হাস্যজ্জল মুখে দেখা মিলেছে তার। জানা গেছে, দর্শনের স্ত্রী একজন আর্কিটেক্ট। একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা।গায়কের বিয়ের খবরে ফ্যান ফলোয়াররাও শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই অবশ্য অবাকও হয়েছেন। কারণ হুট করেই বান্ধবীকে বিয়ের খবর জানিয়েছেন দর্শন। যদিও তিনি ধারাল সুরেলিয়াকে এত দিন বেস্ট ফ্রেন্ড হিসেবে মিডিয়াতে বলে আসছিলেন, তবে তাদের মধ্যে প্রেমের গুঞ্জনও শোনা যেত।উল্লেখ্য,২০১৪ সালে দর্শন কর্মজীবন শুরু করেন।

    রিয়েলিটি শো ইন্ডিয়াস র স্টার-এ অংশগ্রহণ করে প্রথম রানার আপ খেতাব পান। ২০২৩ সাল পর্যন্ত, দর্শন রাভাল হিন্দি, গুজরাটি এবং তেলুগুসহ বিভিন্ন ভাষায় বেশ কয়েকটি জনপ্রিয় গান প্রকাশ করেছেন।