গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কোর্টে বিজেপির দেবাশিস 

    মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কোর্টে বিজেপির দেবাশিস 

    0
    141
    BJP leaders in court against cancellation of nominations
    BJP leaders in court against cancellation of nominations
    লোকসভার প্রার্থী হিসাবে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস ধর। সোমবার দেবাশিস ধরের তরফে তাঁর আইনজীবী নিধেশ গুপ্ত শীর্ষ আদালতে জরুরি শুনানির আর্জি জানিয়েছেন।
    তবে মামলাটি শুনতে রাজি হলেও সোমবারই সেটা শুনানির জন্য নথিভুক্ত করা হবে কিনা, তা বিবেচনা করে দেখবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।মঙ্গলবার বীরভূম কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন দেবাশিস ধর। কিন্তু শুক্রবার তাঁর মনোনয়ন বাতিল হয়ে যায়। দলীয় সূত্রে খবর, নো ডিউজ শংসাপত্র না থাকার জন্যই দেবাশিস ধরের মনোনয়ন বাতিল করা হয়েছে। সোমবার বীরভূমে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। তাই আদালতে এদিনই শুনানির আর্জি জানিয়েছেন দেবাশিস ধর। এর আগে শুক্রবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চে জরুরি শুনানির আবেদন করেছিলেন দেবাশিস ধর। কিন্তু সেখানে শুনানি হয়নি। এরপরেই তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। কিন্তু সেই বেঞ্চও দেবাশিস ধরের আর্জি খারিজ করে দেয়।