গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk হারের জন্য দায়ী মমতা, তোপ অধীরের, উঠোন বাঁকা খোঁচা ফিরহাদের

    হারের জন্য দায়ী মমতা, তোপ অধীরের, উঠোন বাঁকা খোঁচা ফিরহাদের

    0
    168
    harer jonoo daay mamata  adhir firhad
    harer jonoo daay mamata adhir firhad
    নিজের হারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন অধীর চৌধুরি। নাচতে না জানলে উঠোন বাঁকা বলে পাল্টা খোঁচা দিয়েছেন ফিরহাদ হাকিম।
    রাম নবমীর অশান্তির প্রসঙ্গ টেনে অধীর চৌধুরি দাবি করেছেন বহরমপুরের আসন দখলের জন্য সাম্প্রদায়িক তাস খেলেছেন তৃণমূল নেত্রী। তাতে সফলতাও পেয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য দুই সম্প্রদায়ের ভোট বিভাজন হয়ে যাওয়ায় বিজেপির ভোট বহরমপুর কেন্দ্রে গতবারের তুলনায় প্রায় আড়াইগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে তাঁর ভোট কমে গিয়েছে। বহরমপুরে পরাজয়ের পর তৃণমূলের তরফে বলা হয়েছিল ২টো আসন ছাড়া হয়েছিল। জোট থাকলে ২ টো আসনেই জয় নিশ্চিত হত। নিজেদের দোষে কংগ্রেস সেই সুযোগ নষ্ট করেছে। অধীর চৌধুরি যখন হারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন তখন তাঁকে পাল্টা আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেছেন সিপিএমের সঙ্গে জোট করেই অধীর চৌধুরির কাল হয়েছে। আর এখন হেরে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। ঠিক যেমন নাচতে না জানলে উঠোনকে দায়ী করা হয়।