গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বারাণসীতে আলোর রোশনাই, পালিত দেব দীপাবলি

    বারাণসীতে আলোর রোশনাই, পালিত দেব দীপাবলি

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স
    দীপাবলির অযোধ্যায় আলোর রোশনাইয়ের পর এবার বারাণসীর দেব দীপাবলিতেও রেকর্ড গড়েছে উত্তরপ্রদেশ। পুরাণ অনুযায়ী দীপাবলির ১৫ দিন পর কার্তিক মাসের পূর্ণিমায় পালিত হয় দেব দীপাবলি। বুধবার দেব দীপাবলিতে আলোয় আলোকিত হয়ে উঠেছে বারাণসী।
    তার আগে সকালে পবিত্র স্নানের উদ্দেশ্যে বারাণসীর ঘাটে ঘাটে ভিড় করেছিলেন ভক্তরা। তার সঙ্গে বারাণসীর কাশী বিশ্বনাথ ধামে শুরু হয় কার্তিক পূর্ণিমার পুজোও। এদিন লাখ লাখ প্রদীপ জ্বালানোর পাশাপাশি বিশেষ লেজার শো-এরও আয়োজন হয়েছিল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নমো ঘাটে মাটির প্রদীপ জ্বালিয়েছেন। দেব দীপাবলির অনুষ্ঠান লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিশ্বের বহু দেশের অতিথিরা দেব দীপাবলির সাক্ষী ছিলেন। দেব দীপাবলির দিন পুরো বারাণসীকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।
    উত্তরাখণ্ডের হরিদ্বারেও সমারোহে উদযাপিত হয়েছে দেব দীপাবলীর। প্রদীপের আলোয় ঝলমল করেছে হর কি পৌরি। উপচে পড়েছিল ভক্তের ঢল।