গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia রাস উৎসবে মেতেছে নবদ্বীপ-কোচবিহার, দেব দীপাবলিও

    রাস উৎসবে মেতেছে নবদ্বীপ-কোচবিহার, দেব দীপাবলিও

    0
    302
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জগদ্ধাত্রী পুজো মিটতে এবার রাস উৎসবে মেতেছে নবদ্বীপ। দুর্গা, কালী, শিব, কৃষ্ণ, নবদ্বীপের রাসে গেলেই দর্শন হবে সব দেবদবীর।
    প্রথা মেনে সব পুজো বারোয়ারী বিশাল বিশাল থালা করে ভোগ নিবেদন করে পোড়া মা তলায়। এরপর মণ্ডপে মণ্ডপে চলে দেবদেবীর পুজো অর্চনা। নবদ্বীপ জুড়ে এবার চারশোরও বেশি পুজো হচ্ছে। রাসের প্রথম দিনেই নবদ্বীপ জনজোয়ারে পরিণত হয়েছে। কড়া নিরাপত্তার পাশাপাশি জলপথে চলছে নজরদারি। বৃহস্পতিবার হবে আড়ং শোভাযাত্রা। রাস উৎসবে মেতেছে উত্তরবঙ্গের কোচবিহারও। সেখানে মদনমোহন ঠাকুরবাড়িতে উপচে পড়েছে ভিড়। এদিকে রাসপূর্ণিমা উপলক্ষ্যে দিঘায় সমুদ্রস্নান করেছেন লক্ষাধিক পুণ্যার্থী। ৫ দিন ব্রত উপবাসের পর এই দিনে সমুদ্র স্নানের পর ব্রত ভাঙেন মহিলারা। এদিকে কার্তিক পূর্ণিমা তিথিতে পালিত হয় দেব দীপাবলি। এটিকে দেবতাদের দীপাবলি হিসেবে মনে করা হয়। পুরাণমতে এই দিনে মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। সেই আনন্দে দেবতারা স্বর্গে দীপাবলি পালন করেছিলেন। কার্তিক পূর্ণিমার দিনে বেনারসে ধুমধাম করে দেব দীপাবলি পালন করা হয়। এখানে বাবুঘাট, হাওড়ার সালকিয়া বাধাঘাটে আরতির পাশাপাশি হাজার হাজার প্রদীপ ভাসিয়ে দেব দীপাবলি পালন করা হয়েছে।
    সেই উপলক্ষে ছিল মানুষের সমাগম। অন্যদিকে গুরুনানকের জন্মদিনে ডানকুনির গুরুদ্বারে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।