
বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিশ্ব থেকে আগত বিদেশী পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই সাফ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেছেন, সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সঙ্গে তাঁর দেখা ও কথা হয়েছে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, তাঁদের কোনও সাহায্য করা হবে না, যতক্ষণ না তাঁরা চাইবেন।
কারণ, সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে সরকার তাদের প্রভাবিত করছে। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেছেন, পর্যবেক্ষকদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, অন্তর্বর্তী সরকার শুধু সেটা দেখবে।









