গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লিতে ধুলোঝড়! বিমানবন্দরেও বিঘ্নিত পরিষেবা

    দিল্লিতে ধুলোঝড়! বিমানবন্দরেও বিঘ্নিত পরিষেবা

    0
    217
    ছবি সৌজন্যে : এক্স
    ধুলোঝড়ের জন্য সাময়িক ভাবে বিঘ্নিত হয়েছে দিল্লি বিমানবন্দরের পরিষেবা! রবিবার বিকেলে আচমকাই রাজধানী দিল্লির আবহাওয়া বদলে যায়। দমকা হাওয়া বইতে শুরু করে।
    কিছু ক্ষণের মধ্যেই তা ধুলোঝড়ে পরিণত হয়। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে দিল্লিগামী অন্তত চারটি বিমানের যাত্রাপথ বদল করতে হয়েছে। রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্তের ভিডিয়োতেও ধুলোঝড়ের দৃশ্য উঠে এসেছে। ধুলোঝড়ের জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। পথচলতি মানুষেরা আশ্রয়ের খোঁজ শুরু করেন। ধুলোঝড়ের কিছু ক্ষণ পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। রবিবার বিকেলে রাজধানী দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে ঝড়বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল।
    শনিবার বিকেলে বৃষ্টির পরে রাজধানী দিল্লির তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াম কমে গিয়েছিল। রবিবারও বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কমে গিয়েছে।