গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk পার্থর জামিন মামলায় ইডির হলফনামা তলব 

    পার্থর জামিন মামলায় ইডির হলফনামা তলব 

    0
    174

    পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় এবার ইডির কাছে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শুনানির প্রথমেই ইডির আইনজীবী এসভি রাজু পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে বক্তব্য জানাতে চান।

    সেই সঙ্গে তিনি দাবি করেছেন, এটি একটি বড় দুর্নীতির মামলা। এরপরেই বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি সিটি রবি কুমার এবং বিচারপতি উজ্জল ভূয়ানের বেঞ্চ কেন্দ্রীয় এজেন্সির কাছে হলফনামা চেয়েছে। এক সপ্তাহ পরে শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে।নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থ  চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। ওই মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির পর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে সিবিআইও অভিযোগ আনে। দুই মামলাই এখনও বিচারাধীন। ইতিমধ্যে বহুবার জামিনের আবেদনও করেছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তা মঞ্জুর হয়নি।

    এর আগে ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি। এপ্রিলের ওই শুনানি শেষে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দেন।

     

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক