গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata টলিউডে বাড়ল পারিশ্রমিক, কমল কাজের সময়!

    টলিউডে বাড়ল পারিশ্রমিক, কমল কাজের সময়!

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স
    নতুন বছরের আগেই টালিগঞ্জের টেকনিশিয়ানদের পারিশ্রমিক বৃদ্ধির যুগ্ম ঘোষণা ইমপা-ফেডারেশনের। একই সঙ্গে কমেছে কাজের সময়সীমাও। তৈরি হচ্ছে বাংলা ছবিমুক্তির ক্যালেন্ডার।
    কোনও উৎসবকে ঘিরে ছবিমুক্তির সময়ে যাতে টলিউডে আর কোনও গন্ডগোল না বাধে, তা নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে ছবিমুক্তির সংখ্যা। বুধবার ধর্মতলায় ইমপা-র অফিসে সাংবাদিকদের সামনে এ রকমই একগুচ্ছ নতুন যুগ্ম ঘোষণা ইমপা এবং ফেডারেশনের। ঠিক হয়, বাংলা ছবির স্বার্থে এক দিনে তিনটির বেশি ছবি মুক্তি পাবে না। সেই অনুযায়ী, এ বছরের বড়দিনে মুক্তি পাবে পূর্বঘোষিত প্রজাপতি ২, মিতিনমাসি এবং শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির একটি ছবি। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে হোক কলরব, শ্রীকান্ত-মহেন্দ্রের আর একটি ছবি এবং ভানুপ্রিয়া ভূতের হোটেল। স্বরূপ এবং পিয়া দু’জনেই জানান, ২৩ জানুয়ারি অঙ্কুশ হাজরা এবং ফিরদৌসল হাসানের একটি করে ছবি বাণিজ্যের কারণে পিছিয়ে গিয়েছে। নতুন নিয়মে, একটি বড় বাজেটের ছবিমুক্তির ১৫ দিনের মধ্যে মুক্তি পাবে না বড় বাজেটের আর একটি ছবি। প্রত্যেকটি ছবি দর্শক-সাফল্য প্রমাণ করার সুযোগ যাতে পায়, সে কারণেই এই নিয়ম।
    আশ্চর্যজনক ভাবে একটিতেও নাম নেই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের! একই ভাবে রাজ চক্রবর্তীর পক্ষ থেকেও জানানো হয়নি, বছরে তাঁরা ক’টি ছবি করবেন।