গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk রেশন দুর্নীতিকাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণাকে তলব ইডির

    রেশন দুর্নীতিকাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণাকে তলব ইডির

    0
    260
    ED summons actress Rituparna in ration corruption case
    ED summons actress Rituparna in ration corruption case

    রেশন বন্টন দুর্নীতি মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠিয়েছে ইডি। ভোটের ফল ঘোষণার পরের দিন, ৫ জুন, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে অভিনেত্রী ঋতুুপর্ণা সেনগুপ্তকে।

    ইডি সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালি কাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজভ্যালি সংস্থা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল।