
গুরুতর অসুস্থ হয়ে দিল্লির এইমসের চিকিৎসাধীন রয়েছেন পদ্মভূষণ প্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সারদা সিনহা। আইসিইউতে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে তাঁকে।
বিগত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার তাঁর অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবারও তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়েছে। সঙ্গীত শিল্পী সারদা সিনহার ছেলে অংশুমান সিনহা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তাঁর মা ভেন্টিলেশনে রয়েছেন। মায়ের সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করার আবেদনও করেছেন তিনি। বর্ষীয়ান গায়িকা দীঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। আর সেই কারণেই নতুন করে কিছু জটিলতা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। গায়িকার স্বামীও কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও গায়িকার স্বাস্থোর খোঁজ নিয়েছেন। গায়িকার জন্য উন্নতমানের চিকিৎসার নির্দেশও দিয়েছেন।
ছবি সৌজন্যে : এক্স









