গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ফের থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্তে গুলি

    ফের থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্তে গুলি

    0
    33
    ছবি সৌজন্যে : এক্স
    সীমান্ত এলাকায় মঙ্গলবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। থাইল্যান্ডের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
    তারা প্রতিবেশী দেশটির বিরুদ্ধে ডিসেম্বরের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। থাই সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সীমান্ত প্রদেশ সিসাকেতে মঙ্গলবার সকালে থাই টহল দলের কাছে কম্বোডিয়ার বাহিনী একটি ৪০ মিলিমিটার গ্রেনেড নিক্ষেপ করে, যার জবাবে পাল্টা গুলি চালানো হয়।
    সেনাবাহিনী জানায়, এ ঘটনায় কোনো থাই সদস্য আহত হননি। বিবৃতিতে আরো বলা হয়, ঘটনার পর থাই বাহিনী সংঘর্ষের নিয়ম অনুসারে সতর্কবার্তা ও আত্মরক্ষার্থে গুলির উৎসের দিকে একটি এম৭৯  গ্রেনেড লঞ্চার থেকে পাল্টা নিক্ষেপ করে। এ বিষয়ে কম্বোডিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।