
গাজা ভূখণ্ডে হামাস শান্তি চায় না, তাই শক্তি প্রয়োগ করেই কাজ সেরে ফেলতে হবে! ইজরায়েলকে এমন বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্পষ্ট কথা, হামাস আদৌ কোনও শান্তিচুক্তি চায় না। মনে হচ্ছে ওরা মৃত্যুই চায়। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে আর বসে থাকলে চলবে না।সম্প্রতি আমেরিকা যুদ্ধবিরতির একটি প্রস্তাব রেখেছিল হামাসের কাছে।
কিন্তু তা পত্রপাট খারিজ করে দেয় হামাস। এর পরেই আরও বেশি সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প-র দাবি, হামাসের সিদ্ধান্ত থেকেই পরিষ্কার, সংগঠনটির আসল উদ্দেশ্য শান্তি নয়। তিনি এও মনে করেন, শান্তিচুক্তির প্রস্তাব খারিজ করে দেওয়ার অর্থ হামাস ভবিষ্যতেও হিংসা চালিয়ে যেতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্পের এও বক্তব্য, শেষ কয়েকজন বন্দির মুক্তির জন্য আলোচনা চলছিল হামাসের সঙ্গে।
ওরা জানে বন্দিরা ছাড়া পেলে এরপর কী হবে। তাই ইচ্ছে করেই আলোচনায় রাজি হয়নি। এই পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্ট ইজরায়েলকে বার্তা দেন, লড়াই করেই হামাস-সাফ করতে হবে। এখন যুদ্ধই একমাত্র পথ। অন্যদিকে, বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজা থেকে বন্দিদের ফেরানো এবং হামাসের শাসনের অবসান ঘটাতে ইজরায়েল এখন বিকল্প কৌশল বিবেচনা করছে।









