ঝেঁপে বৃষ্টি কলকাতায়, দুর্যোগ উত্তরেও

0
121
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সকাল সকাল ঝেঁপে বৃষ্টি নেমেছে কলকাতায়। যদিও কিছু ক্ষণ পরেই বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে।
বুধবার সকাল থেকে এমনই খামখেয়ালি মেজাজ আবহাওয়ার। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও গরমের তেমন ঝাঁজ নেই। আকাশে ইতস্তত মেঘ জমে রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় বুধবারও ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।আলিপুর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।