গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk ট্রাম্প না জিতলে এটিই হবে শেষ নির্বাচন : ইলন 

    ট্রাম্প না জিতলে এটিই হবে শেষ নির্বাচন : ইলন 

    0
    120
    ডোনাল্ড ট্রাম্প না জিতলে এটিই হবে আমেরিকার শেষ নির্বাচন। প্রথমবার জনসমক্ষে প্রচারে মন্তব্য করেছেন টেসলা সিইও ইলন মাস্ক।
    প্রাণঘাতী হামলার পর আবারও পেনসেলভেনিয়াতে প্রচার করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই মঞ্চেই ইলন মাস্ককে ডেকে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইলন মাস্ককে অভূতপূর্ব ব্যক্তি বলে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি। পেনসেলভেনিয়ার জনসভায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে মঞ্চে উঠেই প্রশংসায় পঞ্চমুখ হন ইলন মাস্ক। বলেছেন, একজন প্রেসিডেন্ট রয়েছেন যিনি সিঁড়ি দিয়ে উঠতে গেলেও হোঁচট খান। আর এই মানুষটি এক সময় প্রেসিডেন্ট ছিলেন, যিনি গুলিবিদ্ধ হওয়ার পরেও মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে আশ্বস্ত করেন।আমেরিকায় গণতন্ত্র বজায় রাখতে ট্রাম্পকে জিততেই হবে। ইলন মাস্ককের কথায়, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। অগ্নিগর্ভ পরিস্থিতিতে সাহসিকতাই আসল পরিচয়। সকলে ভোট দিতে যেতে উৎসাহিত করুন। এবার অংশ না নিলে এটিই হবে শেষ নির্বাচন। তাঁর ভবিষ্যদ্বাণী তাই বলছে। লড়ুন, ভোট দিন।