গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk খালেদাকে হত্যার পরিকল্পনা, হাসিনার নামে মামলা

    খালেদাকে হত্যার পরিকল্পনা, হাসিনার নামে মামলা

    0
    136

    ২০১৩ সালে বিএনপি ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দেওয়ার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।প্রাক্তন ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করেন।

     

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার এজাহারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ১ নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২ নম্বর আসামি করা হয়েছে।এ ছাড়া এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন প্রাক্তন আইজিপি এ কে এম শহিদুল হক, প্রাক্তন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও প্রাক্তন এসবি প্রধান মনিরুল ইসলাম।এজাহারে উল্লেখ করা হয়েছে, মামলার আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর যেকোনোভাবে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেওয়া যাবে না।পূর্বপরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মারণাস্ত্র, লাঠি, বন্দুক, টিয়ারশেলসহ যুদ্ধক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান-১ ও ২, বনানী, বারিধারা ডিওএইচএস ও আমেরিকান দূতাবাসসহ আশপাশের এলাকায় র‍্যাব, পুলিশ ও ডিবিসহ ২৮ ডিসেম্বর থেকে অবস্থান নেয়। সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দেয়।