গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রে আত্মসমর্পণ কমান্ডার অনন্ত-সহ ১১ মাওবাদীর

    মহারাষ্ট্রে আত্মসমর্পণ কমান্ডার অনন্ত-সহ ১১ মাওবাদীর

    0
    44
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রের গঢ়চিরৌলীর পরে এ বার গোন্ডিয়া জেলায় অস্ত্র ও বিস্ফোরক-সহ আত্মসমর্পণ করেছেন ১১ জন মাওবাদী নেতা-কর্মী। তাঁদের মাথায় মোট দাম ছিল ৮৯ লক্ষ টাকা। 
    তাঁদের মধ্যে রয়েছেন পিএলজিএ-র প্রথম সারির কমান্ডার বিনোদ সায়ানা ওরফে অনন্ত। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারীরা প্রত্যেকেই নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদী-র সশস্ত্র শাখা পিএলজিএ-র দারেকাসা দলমে’র সদস্য।
    মহারাষ্ট্র পুলিশের ডিআইজি অঙ্কিত গোয়েল শনিবার এক সাংবাদিক বৈঠকে হাজির করেছেন আত্মসমর্পণকারী মাওবাদীদের। ১৪ অক্টোবর ৬০ জন সহযোদ্ধাকে নিয়ে মহারাষ্ট্রের গঢ়চিরৌলীতে আত্মসমর্পণ করেছিলেন দেড় দশক আগে নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও। শনিবার আত্মসমর্পণকারী অনন্ত তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত।