
ইসরায়েলি বিমান হামলায় নিরাপত্তাপ্রধান আলী লারিজানির হত্যার প্রতিশোধ নিতে চূড়ান্ত পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি এক বিবৃতিতে হাতামি বলেছেন, উপযুক্ত সময়ে ও স্থানে অপরাধী আমেরিকা এবং রক্তপিপাসু শাসনকে একটি চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং ভয়াবহ জবাব দেওয়া হবে।
তিনি আরো বলেছেন, লারিজানি এবং অন্যান্য শহীদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে।রিপোর্ট অনুযায়ী, ইরানের সেনাবাহিনী থেকে আলাদা,বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতিমধ্যে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।রাতভর তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো কাজ করছে।এদিকে ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবার তেল আবিবকে লক্ষ্যবস্তু করেছে তারা। ইরানিরা খুব স্পষ্টভাবে বলেছে, ইসরায়েলের ওপর এই ক্ষেপণাস্ত্র হামলা লারিজানি ও সোলেইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ।






