
লাদাখে নতুন করে অশান্তির আবহে আলোচনার মাধ্যমে উন্নয়নের সমস্যা নিরসনের বিষয়ে আশাবাদী পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।প্রায় ছ’মাস কারাবন্দি থেকে মুক্তির পরে এই প্রথম প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি।
ওয়াংচুকের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভস্ লাদাখ-এর অন্যতম কর্ণধার গীতাঞ্জলি জে আংমো।লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত করে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বিক্ষোভ। রাজধানী লেহ্-সহ বিভিন্ন জনপদে হাজার হাজার মানুষ পথে নেমেছেন। ঠিক যেমনটা দেখা গিয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে।ঘটনাচক্রে, সেপ্টেম্বরের সেই আন্দোলনের অন্যতম মুখ ওয়াংচুকের মুক্তির পরেই নতুন করে উত্তেজনা ছড়ায় জম্মু ও কাশ্মীর ভেঙে তৈরি হওয়া কেন্দ্রশাসিত অঞ্চলে।লাদাখের দুটি প্রতিনিধি সংস্থা, অ্যাপেক্স বডি লেহ্ ,এবিএল এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স ,কেডিএ-এর তরফে বন্ধের ডাক দেওয়া হয়েছিল।
তাদের ১৫ সদস্যের হাই পাওয়ার্ড কমিটি,এইচপিসি ষষ্ঠ তফসিল-সহ পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এবিএল এবং কেডিএ এক বিবৃতিতে বলেছে,হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন।







